“২০২৪ সালের মার্চে রাজাকারের তালিকা প্রকাশ”
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ২০২৪ সালের মার্চ মাসে সারাদেশে রাজাকারের তালিকা প্রকাশ করা হবে।
আজ শনিবার দুপুরে রাজশাহীর বাগমারায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, নীতিমালা তৈরি হয়েছে। কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে প্রকাশ সম্ভব হবে না। তবে পরের বছর মার্চে তালিকা প্রকাশ সম্ভব হবে।
বিএনপির পদযাত্রা নিয়ে মোজাম্মেল হক বলেন, পদযাত্রায় সরকার পতন করা যায় এমন কোনো নজির নেই।
আরও পড়ুনঃ নিজস্ব সংস্কৃতির চর্চায় আমরা হবো অনুকরণীয় : তথ্যমন্ত্রী





